খেলাশিরোনাম

বিশ্বের সবচেয়ে ধনী স্পোটর্স টিমের মালিক আম্বানি

গত বছরের আইপিএলে রোহিত শর্মাদের পারফরম্যান্স আশাপ্রদ না হলেও মুম্বাই ইন্ডিয়ান্স মালিকের কোষাগার ফুলে উঠেছিল। আর তাতেই, ২০১৮-১৯ আর্থিক বর্ষে বিশ্বের সবচেয়ে ধনী স্পোর্টস টিমের মালিক হয়ে উঠলেন মুকেশ আম্বানি। পাঁচ নম্বরে রয়েছেন চেলসি এফসি’র মালিক রোমান আব্রামোভিচ।
দ্বাদশ আইপিএলে এখন পর্যন্ত মন্দ যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। বুধবার (১০ এপ্রিল) ওয়াংখেড়ুতে ‘পাঞ্জাব বধ’ করে দ্বাদশ আইপিএলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এসেছে মুকেশ আম্বানির দল। ছয় ম্যাচে চারটিতে জিতেছে রোহিত শর্মারা।
গত এক বছরে মুম্বাই ইন্ডিয়ান্স তথা রিলায়েন্স ইন্ডাট্রিজের মালিক মুকেশ আম্বানির আয় গত ১২ মাসে বেড়ে হয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী গত দু’ বছরে আম্বানির আর্থিক বৃদ্ধি হয়েছে দ্বিগুণের থেকেও বেশি। এই মুহূর্তে বিশ্বের ত্রয়োদশ ধনী ব্যক্তি হলেন ভারতের এই বিজনেস টাইকুন। দেশের মধ্যে অবশ্যই প্রথম।
এবার বিশ্বে সবচেয়ে ধনী স্পোর্টস টিমের মালিক হলেন মুকেশ আম্বানি। এই মুহূর্তে বিশ্বের ৫৮ জন বিলিওনিয়ারের স্পোর্টস টিম রয়েছে। যারা মেজর লিগে খেলে। সব মিলিয়ে বিলিওনিয়ারদের মোট ৭০টি টিম রয়েছে। যার মোট মূল্য ৩৫৯ বিলিয়ন মার্কিন ডলার।
এনবি টিম লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিক স্টিভ বালমার রয়েছেন দুই নম্বরে। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী স্পোর্টস টিমের মালিক। গত ১২ মাসের তার আয় বেড়েছে ৭ শতাংশ। এই মুহূর্তে তার আয় ৪১.২ বিলিয়ন মার্কিন ডলার। বালমার হলেন মাইক্রোসফটের সাবেক সিইও। ২০১৪ সালে এই পদ থেকে অবসর নেন বালমার। তারপর ক্লিপলার্স দল কেনেন তিনি।
বিশ্বের সবচেয়ে তৃতীয় ধনী স্পোর্টস টিমের মালিক হলেন রেড বুলের ডায়েটরিচ মাটেচিজ। তার ১৮.৯ বিলিয়ন মার্কিন ডলার। রেড বুল অবশ্য অনেক স্পোর্টস টিমের মালিক।
নিউ ইয়র্কে রয়েছে রেড বুল এমএলএস। বুন্দেশলিগায় আরবি লেপজিগ, অস্ট্রিয়ায় রেড বুল সালজবুর্গ, ব্রাজিলের রেড বুল ব্রাসিল। এছাড়াও ফর্মূলা ওয়ানে রয়েছে রেড বুল রেসিং ও রেড বুল টোরো রোস হন্ডা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button