বিনোদন

নারী নির্যাতন মামলায় খালাস পেলেন ন্যান্সি

ছোট ভাইয়ের সাবেক স্ত্রী সামিউন্নাহার শানুর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
মঙ্গলবার (২ এপ্রিল) নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে অব্যাহতি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী জীবন কুমার সরকার।
তিনি গণমাধ্যমকে বলেন, স্বার্থ সিদ্ধির জন্য আমার মক্কেলদের আসামি করা হয়েছে। তাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। শুধুমাত্র হয়রানি করার জন্য তাদেরকে আসামি করা হয়েছিল। এই মামলায় এমন কোনো উপাদান নেই, যে কারণে তাদেরকে আদালত শাস্তি দিবে। তাই বিচারক ন্যান্সিকে অব্যাহতি দিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৬ সেপ্টেম্বর ন্যান্‌সি আর তাঁর ছোট ভাই শাহরিয়ার আমান সানি, ন্যান্‌সির স্বামী নাজিমুজ্জামান জায়েদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন সামিউন্নাহার শানু।
মামলার এজহারে বলা হয়, বিয়ের কয়েক মাস পর থেকে শানুকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা ও আসবাব এনে দিতে চাপ দেন সানি। এতে শানু অপারগতা প্রকাশ করলে সানি তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সম্প্রতি তাঁর এই কাজে বড় বোন ন্যান্‌সি আর তাঁর স্বামী জায়েদ সাহায্য করেন। তাঁরা সানিকে উসকানি দেওয়া ছাড়াও শানুকে বিভিন্ন সময়ে মানসিক নির্যাতন চালাতেন বলে মামলায় উল্লেখ করা হয়।
অব্যাহতি পাওয়ার পর নেত্রকোনার আদালত থেকে বেরিয়ে ন্যান্‌সি বলেন, আমি আগেই বলেছিলাম, অকারণে আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি নিশ্চিত ছিলাম, সত্যের জয় হবেই। তা প্রমাণিত হয়েছে। আমি একজন শিল্পী, এই ধরনের মিথ্যা অপবাদের কারণে আমাকে মানুষের নানা কথা শুনতে হয়েছে। পরিচিতজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রতিনিয়ত এই মামলার বিষয়ে কথা বলতে হয়েছে। আজ আমার মাথার ওপর থেকে সেই বোঝা সরে গেল। আজ আমি এবং আমার স্বামী পুরোপুরি মুক্ত। আদালতের প্রতি আমাদের কৃতজ্ঞতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button