বিনোদন

তাড়াহুড়ো করে বিয়ে নয়, আলিয়াকে মায়ের উপদেশ

সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার পর বি-টাউনে জোর জল্পনা, কবে গাঁটছড়া বাঁধছেন বলি তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট? সম্প্রতি কন্যা আলিয়ার বিয়ে ও সম্পর্ক নিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান।
আসন্ন ‘নো ফাদারস ইন কাশ্মীর’ সিনেমার প্রচারণামূলক অনুষ্ঠানে সোনি রাজদান বলেছেন, বিয়ের ব্যাপারে কন্যাকে বেশ কিছু সতর্কতামূলক উপদেশ দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা আইএএনএস প্রতিবেদনে জানিয়েছে, মা সোনি রাজদান বলেছেন, ‘আলিয়া এখনো খুব ছোট। খুব অল্প বয়সে সে কাজ শুরু করেছে। এ পর্যন্ত ওর যা অর্জন, তাতে আমি খুব খুশি। মা হিসেবে আমি ওকে সুখী দেখতে চাই। একই সঙ্গে সতর্কও করতে চাই ওকে। লাইফটাইম সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স ওর হয়নি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, বিয়ের ক্ষেত্রে উপযুক্ত মানুষটি খুঁজে পেলে বেশি দেরি করা ঠিক নয়। কিন্তু তার মানে এই নয়, তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলতে হবে।’
তবে মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি বলতে চান না আলিয়ার মা। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সোনি বলেন, ‘দেখুন, ভক্তরা সবকিছুই জানতে চাইতে পারে, সেটা মধুরও। কিন্তু আমি তো আলিয়ার মা। আমি সত্যিই মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি ওকে সুখী দেখতে চাই। সে যাই-ই করুক, আমার ভালোবাসা ও আশীর্বাদ থাকবেই। সে যেভাবে জীবন কাটাতে চাই, আমার তাতেই আগ্রহ।’
‘নো ফাদারস ইন কাশ্মীর’ সিনেমায় দেখা যাবে সোনি রাজদানকে। আর ‘কলঙ্ক’ ছবিতে দেখা যাবে আলিয়া ভাটকে। এতে আরো রয়েছেন বরুণ ধাওয়ান, সোনাক্ষি সিনহা, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত নিনি। অভিষেক বর্মণ পরিচালিত এ ছবি মুক্তি পাবে আগামী ১৭ এপ্রিল। সূত্র : ডিএনএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button