বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

সেতু নির্মাণের অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করলো চীন

ছোট বড় বিভিন্ন সেতু নির্মাণের সাধারণ পদ্ধতি ও যন্ত্রের ব্যবহারের দিন শেষ হচ্ছে। পূর্বের চেয়ে খুব সহজে ও দ্রুত গতিতে সেতু নির্মাণের জন্য অত্যাধুনিক যন্ত্রের আবিষ্কার করেছে চীন। নিত্য নতুন প্রযুক্তির জন্ম দেয়া চীনের নতুন এই আবিষ্কার অবাক করেছে সবাইকে।
সাধারণভাবে একটি সেতু নির্মাণ করতে বহু শ্রমিক এবং যন্ত্রপাতি ব্যবহার করতে হয় এবং এটি খুবই সময় সাপেক্ষ। সেতুর পিলার তৈরির পর চীনের তৈরি এই যন্ত্রের মাধ্যমে খুব সহজে স্প্যান বসানো যায়। এর জন্য আগে থেকে স্প্যান বসানোর জন্য ছাদ বা চাল তৈরি করতে হয় না। মেশিনটি স্প্যান তুলে এনে সেতুর পিলারের ওপর বসিয়ে দেয়।
চীন এই অত্যাধুনিক যন্ত্রের নাম দিয়েছে ‘আইরন মনস্টার’। এই যন্ত্রের সাহায্যে চীনের ইবিন শহরের একটি সেতু নির্মাণের ভিডিও প্রকাশ করেছে ডেইলি মেইল। এই আবিষ্কারকে ‘চমৎকার উদ্ভাবন’ হিসেবে উল্লেখ করেছে ডেইলি মেইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button