বিনোদন

জলমগ্ন শাহরুখকন্যার ভিডিও ভাইরাল

কী করেছেন, সেটা বড় ব্যাপার নয়; হরহামেশাই খবরের শিরোনাম হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের আদরের কন্যা সুহানা খান। বলিউডে এই তারকাকন্যার অনুপ্রবেশ না হলেও এরই মধ্যে জয় করে নিয়েছেন অগণিত অনুরাগীর মন। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এই অষ্টাদশীর নামে রয়েছে অসংখ্য ফ্যান পেজ।

গেল বছরের আগস্ট সংখ্যায় জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ভোগের প্রচ্ছদকন্যা হন সুহানা। এর পরই তাঁকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় বিনোদন দুনিয়ায়। এর আগের বছর তাঁকে ল্যাকমে ফ্যাশন সপ্তাহে দেখা গিয়েছিল।

সামাজিক মাধ্যম ছাড়াও বিনোদন সাংবাদিকদের অন্যতম প্রিয়মুখ সুহানা। তাঁর যেকোনো ভিডিও বা ফটোশুট অন্তর্জালে ভাইরাল হবেই।

এবার সুহানা খান নজর কাড়লেন সুইমিং পুলে সাঁতার কেটে। সাঁতারপোশাক পরা সুহানার জলমগ্ন ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, পুলে সাতাঁররত শাহরুখকন্যা তাঁর বন্ধুর সঙ্গে মজা করছেন। যে দৃশ্যটি সবার মনোযোগ কেড়েছে তা হলো, বন্ধুর কোলে থাকা এক আদুরে ছোট্ট পোষ্যর গালে সুহানার চুমু। যদিও ভিডিওটি পুরোনো, তবু নতুন করে এটি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।

১৯৯১ সালে বিয়ে করেন গৌরী খান ও শাহরুখ খান। তাঁদের দ্বিতীয় সন্তান সুহানা। অপর দুই সন্তান আরিয়ান ও আব্রাম। সামাজিক মাধ্যমে সুহানা খান ব্যাপক জনপ্রিয়।

সুহানা এখন লন্ডনে পড়াশোনা করছেন। মাঝেমধ্যে তাঁকে মুম্বাইয়ে দেখা যায়।

ভোগের প্রচ্ছদে সুহানার ছবি ছাপা হওয়ার পর থেকেই গুঞ্জন, বলিউডে পা রাখতে চলেছেন অষ্টাদশী শাহরুখকন্যা। তবে বাবা শাহরুখ খান বলছেন, অভিনয়টা আগে রপ্ত করুন তাঁর কন্যা।

সম্প্রতি সংবাদমাধ্যম ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, চিত্রনাট্য লেখা ও পরিচালনা বিষয়ে চার বছরের কোর্স করছেন আরিয়ান। চলচ্চিত্র নির্মাতা হতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চূড়ান্ত পর্বে পড়ছেন তিনি। আর সুহানাও অভিনয় করতে চান। তবে এখন তিনি থিয়েটারের ওপর চার বছরের কোর্স করবেন। ‘আমি মনে করি, ওদের দুজনের উচিত লেখাপড়া করা’, বলেন শাহরুখ।

শাহরুখ খানের সর্বশেষ ছবি জিরো। গত ২১ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। কিন্তু বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এ সিনেমা। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button