বিনোদন

আবারও ভাইরাল প্রিয়া, মুগ্ধ নেটিজেনরা

মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে রাতারাতি সেলিব্রিটি হয়েছিলেন কেরালাকন্যা প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তার ভ্রু-ভঙ্গি আর মুক্তাঝরা হাসিতে ঢেউ তুলেছিল অনলাইনে। কয়েক সেকেন্ডের সেই ভিডিও তরুণ মনে আগুন ছড়িয়েছিল।
এর মধ্যে গত মাসেই গুগল সার্চের নিরিখে তিনি টপকে গিয়েছেন সানি লিওনকেও। নতুন বছরে প্রিয়ার এক নতুন ছবি আবারও ভাইরাল। ছবিতে আলো-আঁধারিতে বসে থাকতে দেখা যাচ্ছে প্রিয়াকে। তাঁর চারপাশে যদিও আলো।
তবে তা নেহাতই টুনি বাল্ব জাতীয় আলো। লাল টি শার্ট ও সাদা প্যান্ট পরিহিত প্রিয়ার হাতেও একগুচ্ছ আলো। আলো-আঁধারির মোহময় পরিবেশে প্রিয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। পোস্টের পাঁচ ঘণ্টার মধ্যেই লাইক পৌঁছে যায় প্রায় তিন লক্ষে! তার পরও তা লাফি য়ে লাফিয়ে বাড়তে থাকে। ছবির ক্যাপশনে প্রিয়া লেখেন ‘তোমাদের আলোতে আমি ভালবাসতে শিখি।’ প্রসঙ্গত, এর আগেও প্রিয়া একটি ছবির সিরিজ শেয়ার করেছিলেন, যেখানে আলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
‘ওরু আদার লাভ’-এর সেই দৃশ্য ভাইরাল হওয়ার পরে বছরও ঘোরেনি। প্রিয়া এই মুহূর্তে ইন্টারনেটের অন্যতম সেলিব্রিটি। সানিকে টপকে তাঁর এক নম্বরে চলে যাওয়া থেকে পরিষ্কার। গোটা দেশের যুব সমাজের ‘হার্টথ্রব’ এই মুহূর্তে প্রিয়াই। সূত্র. এবেলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button