উপমহাদেশশিরোনাম

‘বাংলার মত গণতন্ত্র আর কোথাও নেই’

পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন? বাংলাকে গণতন্ত্রের পাঠ শেখাতে হবে না। বাংলা সবাইকে জ্ঞানের পাঠ দেয়। আর যে গণতন্ত্র বাংলা মানে সেই গণতন্ত্র আর কোথাও মানা হয় না।’
বীরভূমের ইলামবাজারে বাউল ও লোক-উৎসবের মঞ্চে বারবারই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এই তৃণমূল নেত্রী। গত মঙ্গলবার এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মোদি বাংলার ‘গণতন্ত্রহীনতা’ নিয়ে যে অভিযোগ করেছিলেন, তার প্রেক্ষিতে মমতা বলেন, ‘বাংলার মানুষ শান্তিতে আছে। ওদের(বিজেপি) গায়ে বড় জ্বালা। মানুষ শান্তিতে থাকলে রাজনীতি হবে কী করে? ইচ্ছা করে মিথ্যা কথা বলে কুৎসা রটাচ্ছে। আমি মনে করি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে যদি শান্তির জায়গা থাকে সেটা বাংলা।’
তৃণমূলের প্রতি বিজেপির প্রতিহিংসা যে নতুন নয়, তা বোঝাতে গিয়ে আক্রমণাত্মক সুরে মমতার প্রশ্ন, ‘কোথায় ছিলেন আপনারা? আমি বাংলায় জন্মাইনি বুঝি! বাংলায় রাজনীতি করতে গিয়ে আমাদের হাজার হাজার কর্মী খুন হয়েছেন। রাজনীতি করতে করতে পা থেকে মাথা পর্যন্ত কোথায় মার খাইনি?’
এসময় মমতা আরো বলেন, ‘গোরক্ষার নামে মানুষ খুন করা হচ্ছে। পুলিশ থেকে সাধারন মানুষ কেউ বাদ যাচ্ছে না। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে।’ বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনবিরোধী এবং ‘অগণতান্ত্রিক’ পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেন মমতা।
তিনি বলেন, ‘ওরা কথা বলতে পর্যন্ত দেয় না। ব্যক্তিগত কোনও কথা বলা যায় না। কম্পিউটার থেকেও সব তথ্য নিয়ে নিচ্ছে। এরা আবার গণতন্ত্র শেখাবে?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button