শিরোনামশীর্ষ সংবাদ

নতুন মন্ত্রিসভার শপথ সোমবার

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ আগামী সোমবার (৭ জানুয়ারি)। এর আগে রোববার গঠিত হবে নতুন মন্ত্রিসভা। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
তোয়ায়েল আহমেদ জানান, বৃহস্পতিবার সংসদ ভবনে আওয়ামী লীগ ও মহাজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। শপথ শেষে দুপুর ১২টায় সংসদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে মন্ত্রিসভা গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই তাদের প্রথম সাক্ষাৎ। এসময় জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলে নেতা হিসেবে রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটায় দরবার হলে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ২৯৮ আসনের মধ্যে ২৮৮ আসনে জয়লাভ করে। বিরোধীদল জাতীয় ঐক্যফ্রন্ট পায় সাতটি আসন। অন্যরা পায় আরও তিনটি আসন। এখনো সংসদ ভোট সম্পন্ন হয়নি দুইটি আসনে।
নবনির্বাচিত এমপিদের মধ্যে ২৮৯ জন শপথ নিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের সাতজন শপথ নেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button