রাজনীতিশিরোনাম

সন্ত্রাসী আচরণ বন্ধ করুন-ড. কামালকে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনের উদ্দেশে বলেছেন, এ রকম সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। মাস্তানি ও সন্ত্রাসী আচরণ দেশের মানুষ পছন্দ করে না।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনি বড় মাপের একজন মানুষ। এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষের মুখে নোংরা কথা মানায় না।
তিনি আরও বলেন, আমরা ১০ বছরে মানুষের জন্য কাজ করেছি। আমরা দেশের উন্নয়ন করেছি। সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি। আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে মাদক মুক্ত করবো।
শেখ হাসিনা বলেন, গত ১০ বছরে দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। আমরা এই ধারা বজায় রাখতে চাই। এজন্য আপনারা নৌকায় ভোট দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button