বিনোদন

সালমানের হাত ধরে বলিউডে অশ্বমী

বলিউড সুলতান সালমান খানের হাত ধরে ভগ্নিপতি আয়ুশ শর্মাসহ অনেক তরুণের অভিষেক হয়েছে। এবার এ তারকার সহায়তায় বলিউডে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মহেশ মাঞ্জরেকারের কন্যা অশ্বমী। মহেশের ছেলে সত্যকেও অভিষেক করিয়েছিলেন সালমান।
সংবাদমাধ্যম মুম্বাই মিররকে মহেশ মাঞ্জরেকার বলেছেন, ‘হ্যাঁ, সালমান আমার মেয়েকে অভিষেক করাচ্ছে। অল্প সময়ের মধ্যেই তা হতে চলেছে। যখন এ খবর পাই, আমরা খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম।’
সালমানের সঙ্গে দৃঢ় বন্ধনের কথা জানান মহেশ। বলেন, ‘সব সময়ই আমাদের দৃঢ় সম্পর্ক ছিল। আমার দেখায় সালমান একেবারে শেকড় থেকে উঠে আসা মানুষ, চিন্তায়-মননে সম্পূর্ণ মধ্যবিত্ত শ্রেণির।’ সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক ‘বিশেষ’ বলেও জানান এ অভিনেতা।
চলচ্চিত্র অঙ্গনে সালমান খান সবচেয়ে ‘উষ্ণ হৃদয়ের অধিকারী’ বলেও মত দেন মহেশ মাঞ্জরেকার।
মারাঠি সিনেমা ‘শিক্ষনচিয়া অ্যায়সা ঘো’-তে মহেশ ও সালমানের একসঙ্গে কাজ করার পরিকল্পনা ছিল। মহেশ চেয়েছিলেন এই ছবি পরিচালনা করবেন, আর সালমান এটি প্রযোজনা করতে চেয়েছিলেন। কিন্তু প্রধান চরিত্র নিয়ে গোল বাঁধে। সালমান প্রধান চরিত্রে গোবিন্দকে চেয়েছিলেন। কিন্তু মহেশ তাতে রাজি হননি। আর তাই এই সিনেমার কাজ থেমে যায়।
ওই প্রকল্পটি ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’-এর মতেই ছিল। পরিচালক-অভিনেতা মহেশ মাঞ্জরেকার বলেন, ‘হিন্দি মিডিয়াম মুক্তির আগেই আমাদের রিমেক করার পরিকল্পনা ছিল। যেহেতু সিনেমার বিষয়বস্তু আমার হৃদয়ের কাছাকাছি, তাই একদিন এ ছবি নির্মাণ করবই।’ ভারতের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন এই পরিচালক। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button