বিনোদন

চরিত্র জানালেন না হর্ষিতা!

ভারতের চ্যানেল ভি সম্প্রচারিত তারুণ্যনির্ভর জনপ্রিয় শো ‘সররা হাক’ তাঁকে খ্যাতি এনে দিয়েছে। এতে তিনি অভিনয় করেছেন সনুক্তা আগরওয়াল চরিত্রে। চিনতে পারছেন? হ্যাঁ, এই সেই হর্ষিতা গৌর।
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ হর্ষিতা ডিম্পি পণ্ডিতের চরিত্রে অভিনয় করেন। এবার অপরাধবিষয়ক রোমাঞ্চকর ওয়েব সিরিজ ‘স্যাকরেড গেমস’-এর দ্বিতীয় মৌসুমে দেখা যাবে ২৬ বছরের এই সুন্দরীকে।
একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান টিভির অনলাইন সংস্করণ জানিয়েছে, স্যাকরেড গেমসের দ্বিতীয় কিস্তিতে নিশ্চিত থাকছেন হর্ষিতা গৌর। তাঁকে নির্বাচন করা হয়েছে এবং এখন তিনি এর অংশ। ‘আগামী মাসেই শুটিং শুরু হবে,’ বলে ওই সূত্র।
এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীও। হর্ষিতা বলেন, ‘আমি স্যাকরেড গেমসের দ্বিতীয় মৌসুমে থাকছি।’ কোন চরিত্রে অভিনয় করবেন তিনি? এটা চেপে গেলেন হর্ষিতা! বললেন, ‘চরিত্র নিয়ে কিছু বলার মতো অব্স্থায় নেই আমি।’
কিছুদিন আগে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘পাঞ্চবিট’র জন্যও শুটিং করছেন হর্ষিতা গৌর।

মডেল হিসেবে বেশ খ্যাতি আছে হর্ষিতার। ছবি : ইনস্টাগ্রাম

মির্জাপুর নির্মাতা এরই মধ্যে এর দ্বিতীয় মৌসুমের জন্য প্রস্তুতি সেরেছেন।
অভিনেতা আলি ফজল এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী বছরের শুরুর দিকে দেখা যাবে, আশা করি। আমরা ফের আপনাদের মির্জাপুরের দুনিয়ায় নিয়ে যাব। আশা করি, বছরের শুরুর দিকেই। তবে দ্বিতীয় মৌসুম শুরুর আগে দেশে ও দেশের বাইরে আমার কিছু সিনেমায় কাজের প্রতিশ্রুতি আছে। এসবের পরেই শুরু করব।’
নয় পর্বে শেষ হয় ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের প্রথম মৌসুম। এর প্রযোজক এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে হর্ষিতা গৌর ছাড়াও ছিলেন পঙ্কজ ত্রিপাঠি, বিক্রান্ত ম্যাসে, দিব্যেন্দু শর্মা, রসিকা দুগাল, শ্রিয়া পিলগাঁওকর ও শ্বেতা ত্রিপাঠি।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন হর্ষিতা গৌর। মডেল থেকে ছোটপর্দায় অভিনয় শুরু করেন তিনি। তরুণদের মধ্যে তাঁর বেশ জনপ্রিয়তা। ডাবুর ভাটিকা হেয়ার অয়েল, গার্নিয়ার লাইট ক্রিম, সানসিল্কসহ বেশ কয়েকটি নামীদামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছেন হর্ষিতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button