রাজনীতি

যে ১১টি দল লড়বে ‘ধানের শীষ’ নিয়ে

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
দলগুলো হলো- বিএনপি, গণফোরাম, এলডিপি (অলি আহমেদ), জেএসডি (আব্দুর রব), বিজেপি (পার্থ), কৃষক শ্রমিক জনতা লীগ (কাদের সিদ্দিকী), খেলাফত মজলিস, জাগপা, কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বার্তাসংস্থা
১১ দলের নাম উল্লেখ করে বিএনপি আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের হাতে তুলে দেন দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button