বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

আইফোন কিনতে যুবকের অদ্ভুত কাণ্ড!

আইফোন এক্সএস কিনতে বাথটব ভর্তি ৩৫০ কেজি ওজনের কয়েন নিয়ে আইফোন স্টোরে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক। মস্কোর বাসিন্দা স্‌ভায়াতোস্লাভ কোভালেঙ্কো সম্প্রতি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘স্যান্ডহিলস এক্সপ্রেস’। কোভালেঙ্কো পেশায় একজন ব্লগার বলে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুদের সহায়তায় কোভালেঙ্কো বাথটব ভরে ১ লাখ রাশিয়ান রুবল নিয়ে যান বন্ধুদের সহায়তায়। তার পরে পুরো ঘটনার ভিডিও তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে আপলোড করেন।
ভিডিও’তে দেখা যায়, কোভালেঙ্কো ও তার বন্ধুরা কয়েন সংগ্রহ করে বাথটবে ঢালছেন। কোবালেঙ্কো জানিয়েছেন, কয়েনের মোট ওজন ৩৫০ কিলোগ্রাম। তার পরে সেই বাথটব নিয়ে তারা পৌঁছচ্ছেন মস্কোর এক শপিং মলে। সেখানে গিয়ে তিনি আইফোন এক্সএস কিনতে চান। মল-এ কয়েন ভর্তি বাথটবটি ঢোকানোর সময়ে নিরাপত্তারক্ষীরা আপত্তি তুলেছিলেন। কিন্তু শেষমেশ কোভালেঙ্কো প্রবেশ করতে সমর্থ হন।
পরে অ্যাপল’র এক মুখপাত্র জানিয়েছেন, ওই স্টোরের কর্মীরা কয়েনগুলি গুনতে রাজি হন। ফলে কোভালেঙ্কোর পক্ষে কোনো বাধাই ছিল না তার অভীষ্ট আইফোনটি কিনতে।
কোভালেঙ্কো আইফোনটি কিনেছেন। কিন্তু তার এই কাণ্ড দেখে অনুপ্রাণিত হয়ে অন্য কেউ যাতে এক বাথটব কয়েন নিয়ে হাজির না হন, সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন অ্যাপল-মুখপাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button