উপমহাদেশশিরোনাম

দিল্লিতে মদ খেয়ে ১৮টি গাড়িতে আগুন

দিল্লিতে মদ খেয়ে ১৮টি গাড়িতে আগুন দিয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার দক্ষিণ দিল্লির মাদাঙ্গিরের এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে মামলা করেছে দিল্লির পুলিশ।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি ফুয়েল পাইপ খুলে দিয়ে একের পর এক গাড়িতে আগুন দিচ্ছেন। তিনি ম্যাচের কাঠি দিয়ে গাড়িগুলোতে আগুন দেন। পরে পার্কিং করা অনেকগুলো গাড়িতে আগুন লেগে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ততক্ষণে ওই ব্যক্তি পালিয়েছে।
পুড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে চারটি কার ও ১৪টি মোটরসাইকেল। এর মধ্যে ২টি কার ও ৮টি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
সুত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button