বিবিধশিরোনাম

জাফরুল্লাহর বিরুদ্ধে আবারও চাঁদাবাজির মামলা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আবারও একটি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা হাসান ইমাম বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।
চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল ও সাইনবোর্ড চুরির অভিযোগে ডা. জাফরুল্লাহসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন ও গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির।
এর আগে গত ১৫ অক্টোবর কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন মানিকগঞ্জের হরিরামপুর থানার খামারহাটি গ্রামের মোহাম্মদ আলী।
ওই মামলাতেও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহসহ মোট চারজনকে আসামি করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি জানান।
বার্তা সংস্থা বাসস জানায়, গত ৯ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গত ১১ অক্টোবর সেনা সদরের পক্ষ থেকে একটি জিডি করা হয়। সেনা সদর দপ্তরের আইন বিষয়ক উইংয়ের মেজর এম রকিবুল আলম ওই জিডি করেন।
গত ১৪ অক্টোবর জিডিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে এটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button