জাতীয়শিরোনাম

‘বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ’

বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা সবাই সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। এ দেশের মানুষ কারো ধর্মের প্রতি কখনোই বিদ্বেষমূলক আচরণ করেননি। আর এ জন্যই বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ।
বুধবার (১৭ অক্টোবর) রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় ড. কামাল হোসেন সবাইকে শুভেচ্ছা জানান।
ড. কামাল হোসেন তার বক্তব্যে বলেন, প্রতিবছরই রামকৃষ্ণ পূজামণ্ডপে এসে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করি। আমরা সবাই শান্তিপূর্ণভাবে মিলেমিশে নিজ নিজ ধর্ম পালন করি। এটাই আমাদের দেশের সৌন্দর্য।
রামকৃষ্ণে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি ঢাকেশ্বরী পূজামণ্ডপ ও বনানী পূজামণ্ডপসহ রাজধানীর কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে যান।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুর হায়দার আফ্রিক, আওম শফিকউল্লাহ, সাইদুর রহমান সাইদ, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, রওশন ইয়াজদানী, মিজানুর রহমান, কাজী হাবিব, ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর আহমদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button