খেলা

ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পেলেন মেসি-রোনালদো

কদিন আগে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেন তিনি। এবার ব্যালন ডি’অর কে জিতবেন, তা নিয়ে চলছে আলোচনা। অবশ্য ফরাসি ফুটবল ম্যাগাজিনের দেওয়া এই পুরস্কারের জন্য ৩০ জন সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে লুকা মদ্রিচ তো আছেনই, সঙ্গে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমারও।
এ তালিকায় আরো উল্লেখযোগ্য হিসেবে আছেন গত বিশ্বকাপে চমক দেখোনো পিএসজিতে খেলা ফ্র্যাঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও লিভারপুলের মিসরীয় ফুটবলার মোহামেদ সালাহ।
ব্যালন ডি’জন্য মনোনীত ফুটবলাররা হলেন :
ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ), আলিসন বেকার (লিভারপুল), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), এডিনসন কাভানি (পিএসজি), থিওবাও কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), দিয়েগো গোডিন (আতলেতিকো মাদ্রিদ), আন্তোনিও গ্রিজম্যান (আতলেতিকো মাদ্রিদ), এডেন হ্যাজার্ড (চেলসি), ইসকো (রিয়াল মাদ্রিদ), হ্যারি কেন (টটেনহ্যাম), এনগোলো কন্তে (চেলসি), হুগো লরিস (টটেনহ্যাম), মারিও মানজুকিচ (জুভেন্টাস), সাদিও মানে (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), নেইমার (পিএসজি), জান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ), পল পোগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), ইভান রাকিটিচ (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মোহামেদ সালহা (লিভারপুল), লুইস সুয়ারেজ (বার্সেলোনা), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button