
চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে তিন বিজ্ঞানী। তারা হলেন- এইচ আর্নল্ড, জর্জ পি. স্মিথ ও স্যার গ্রেগরি পি. উইন্টার।
বুধবার (০৩ অক্টোবর) সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
ক্রাইয়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি নিয়ে যে গবেষণার জন্য এই তিন বিজ্ঞানী এ পুরস্কার পান।
বিজয়ীদের মধ্যে দুজন ফ্রান্সেস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ মার্কিন রসায়নবিদ এবং একজন স্যার গ্রেগরি পি উইন্টার ব্রিটিশ নাগরিক।
পুরস্কৃত তিনজন পুরস্কারের নব্বই লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন। এর মধ্যে পুরস্কারের অর্ধেক পাবেন ফ্রান্সেস এইচ আরনল্ড। বাকি অর্ধেক জর্জ পি স্মিথ এবং গ্রেগরি পি উইন্টারের মধ্যে ভাগ হবে।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।




