বিনোদন

ফটোসাংবাদিককে ধমক দিলেন সাইফকন্যা সারা!

সুপারস্টার সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের শিগগির অভিষেক হতে যাচ্ছে বলিউডে। রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বলিউডের ‘গুল্লি বয়’ রণবীর সিং। অভিষেকের আগেই তারকাকন্যা সারা আলি জনপ্রিয়।
ঘর থেকে বের হলেই ফটোসাংবাদিকরা ঘিরে ধরবেন, ছবি তুলবেন—তারকাদের মতো তাঁদের ছেলেমেয়েদেরও এমন অবস্থা চলছে দীর্ঘদিন। কিন্তু সম্প্রতি সারার ক্ষোভের মুখে পড়লেন এক আলোকচিত্রী। এর আগেও একবার চটেছিলেন তিনি।
একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সারা তেড়ে যাচ্ছেন। ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে।
ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, ড্যান্স ক্লাস শেষে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সাইফকন্যা। তখন এক আলোকচিত্রী তাঁর ছবি তুলছিলেন। বিষয়টি নজরে পড়তেই ওই আলোকচিত্রীর দিকে তেড়ে যান তিনি। জানতে চান, বিনা অনুমতিতে কেন ছবি তুলছেন। সারার বকুনি খাওয়ার পর ওই আলোকচিত্রীকে দুঃখপ্রকাশ করতে দেখা যায়।
এরপর গাড়ি চলে আসে। সারা গাড়িতে উঠে চলে যান। তবে ভিডিওটির শেষ দিকে সারাকে সরি বলতে শোনা যায়।

গত মাসে শ্রী মুক্তিশ্বর মন্দিরে সারা গিয়েছিলেন প্রার্থনা করতে। সঙ্গে ছিলেন মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খান। প্রার্থনা শেষে মন্দিরের বাইরে থাকা দুঃস্থ লোকজনকে দান করছিলেন তিনি। ঠিক ওই সময় সাংবাদিকরা সেখানে ভিড় জমান। সারা রেগে যান। বলেন, ‘প্লিজ, এসব বন্ধ করবেন না? প্লিজ বন্ধ করুন। ভাই, আমি আছি তো, বন্ধ করুন। এটা মন্দির, এমন করবেন না।’ ইন্টারনেটে ওই ভিডিওটিও ভাইরাল হয়।
অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবি দিয়ে সারার বলিউডে অভিষেকের কথা ছিল। কিন্তু পরে জানা যায়, ‘সিম্বা’ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তাঁর। এ ছবিতে রণবীর সিং পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন।
আর ‘কেদারনাথ’ ছবিতে সারার বিপরীতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। সিনেমাটি ভালোবাসার গল্পের। ২০১৩ সালের জুনে বন্যাকবলিত একটি এলাকায় দুই তরুণ-তরুণীর সংগ্রাম ও রোমান্সের গল্প এটি। সারার ছবি মুক্তির অপেক্ষায় ভক্তরা।
এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button