বিনোদন

‘আপনাদের বাচ্চা হলে দেখে নেব’, সাংবাদিকদের সোহা

সাংবাদিকদের ওপর চটেছেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। তাড়াহুড়োর মধ্যে সঠিক ছবিটি তোলার জন্য মুখিয়ে থাকেন আলোকচিত্র সাংবাদিকেরা। অনেক সময় তাঁরা বুঝতে পারেন না, এতে কারও ক্ষতিও হতে পারে, বিশেষ করে শিশুদের।
সোহা আলি বলেছেন, এরপর আর তিনি সহ্য করবেন না। কিন্তু কী হয়েছিল আসলে? কেনই-বা তিনি আলোকচিত্রীদের ওপর রেগে গেলেন?
সম্প্রতি সোহা তাঁর শিশুকন্যা ইনাইয়াকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। গাড়ি থেকে নামামাত্রই মা-মেয়ের ছবি তুলতে ভিড় জমে পাপারাজ্জিদের। নিজেদের পরিচয় দিয়েই ছবি তোলা শুরু করেন তাঁরা। নিখুঁত ছবি তোলার জন্য আলোকচিত্রীরা অতিরিক্ত ফ্ল্যাশ ব্যবহার করেন। অতিরিক্ত ফ্ল্যাশের আলোয় শিশুকন্যার যে ক্ষতি হতে পারে, এ কথা মাথায়ই ছিল না তাদের। এ কারণেই চটেছেন বলিউড তারকা সাইফ আলি খানের বোন সোহা আলি খান।
উপস্থিত সাংবাদিকদের সোহা বলেন, ‘আপনারা অতিরিক্ত ফ্ল্যাশ ব্যবহার করছেন। যখন আপনাদের বাচ্চা হবে না, তখন দেখব। আমিও তাদের ওপর এত ফ্ল্যাশ ব্যবহার করব।’
ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম পেজে কয়েকজন আলোকচিত্রী অবশ্য এর সঙ্গে একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘তিনি (সোহা) সঠিক কথাই বলেছেন। বাচ্চার চোখের জন্য ফ্ল্যাশ ক্ষতিকর।’ আরেকজন লিখেছেন, ‘সোহা পাপারাজ্জিদের ওপর বিরক্ত হলেও তাঁরা হননি। প্লিজ বন্ধুরা, ছোট্ট বাচ্চাকে সমস্যায় ফেলবেন না।’
সোহা ও তাঁর অভিনেতা স্বামী কুনাল খেমু তাদের মেয়ের প্রতি খুবই মনোযোগী। কুনাল বলেন, তাঁর জীবন এখন ইনাইয়াকে কেন্দ্র করে। তিনি অপেক্ষা করেন কখন বাসায় যাবেন এবং মেয়েকে দেখবেন।
‘সে যা করেছে, তার (মেয়ে) সবই আমি জানতে চাই। এমনকি কী খেল, কখন ঘুমাল সব। আগে কাজ শেষ করে ঘরে ফিরতাম এবং পায়ের ওপর পা তুলে টিভি দেখতাম। অথবা বন্ধুদের ডাকতাম। কিন্তু এখন সবকিছুই তার জন্য। আমার জীবনের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন সে।’
কুনাল আরও বলেন, তিনি এখন অপেক্ষা করেন কখন ইনাইয়া আরও সক্রিয় হবে, আরও সাড়া দেবে। এখনও সে ঠিকমতো মাথাটাও তুলতে শেখেনি।
সোহা-কুনালের মেয়ে জন্মগ্রহণ করে গত বছরের ২৯ সেপ্টেম্বর। এক বছরও পূর্ণ হয়নি এ আদুরে শিশুটির। অতিরিক্ত ফ্ল্যাশে যদি তার চোখের ক্ষতি হয়? সাংবাদিকদের ওপর রাগ করাটা নিশ্চয়ই দোষের কিছু নয়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button