খেলা

পাকিস্তানকে ১৪ গোল দিলো মেয়েরা

সাফ অনূর্ধ্ব- ১৫ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গেলো ৬-০ গোলের ব্যবধানে।
বৃহস্পতিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে শুরু থেকেই আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। ৫ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর একের পর এক ধারাবাহিকভাবে গোল করতে থাকেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শামসুন্নাহার একাই করেছেন ৫ গোল। জোড়া গোল এসেছে তহুরা, আনাই মগিনি ও সাজেদার পা থেকে। এছাড়া গোল করেছেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও আখি খাতুন।
এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ১২-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button