জাতীয়শিরোনাম

শিক্ষার্থী-যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

গত রবিবার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার প্রতিবাদের সপ্তম দিন শনিবারও রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
অন্যান্য দিনের মতো শনিবারও রাজধানীর উত্তরা, মিরপুর, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, ধানমন্ডি, লালমাটিয়া, আসাদগেট, সাইন্স ল্যাবরেটরি, দনিয়া, যাত্রাবাড়ী, বাংলামোটর ও শাহবাগে সড়ক অবরোধ করে গাড়ির লাইন্সেস চেক করছে শিক্ষার্থীরা।
এদিকে, আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে দফায় দফায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ধানমন্ডি-৩ নম্বরে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে আগাতে থাকে। এ সময় শিক্ষার্থীদের থামানোর জন্য ধানমন্ডি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়। পরে শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়ে আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে করে দু’পক্ষের মধ্যে মারমুখী অবস্থা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, হামলার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায় বলেও জানান তারা।
প্রসঙ্গত, গত রবিবার বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমেছে সারা দেশের শিক্ষার্থীরা। এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। রাস্তায় নেমে ড্রাইভার ও গাড়ির লাইসেন্স চেক করছে শিক্ষার্থীরা। বিগত দিনগুলো ন্যায় আজও ঢাকায় এ অভিযান চালাচ্ছে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button