খেলা
প্রথম ওয়ানডেতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে আজ রোববার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল।
প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলরস একাদশের বিপক্ষে সহজ জয় পেয়েছে টাইগারা। তাই ওয়ানডে সিরিজও ভালোভাবে শুরু করতে চায় মাশরাফি বাহিনী।
ম্যাচটি সরাসরি দেখা যাবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং বিটিভিতে।




