জাতীয়শিরোনাম

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগের কিছু নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগের কিছু নেই। এখন অনেক আধুনিক প্রযুক্তি এসেছে। তাই এ নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে করি না।
বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কনক্রিট ঢালাই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন: ‘এখানে যারা কাজ করবেন সেসব ইঞ্জিনিয়ারদের রাশিয়ায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আলাদা একটি ইউনিট গড়ে তোলা হচ্ছে। তারা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা দেবে। এ নিয়ে অনেক প্রশিক্ষণ চলছে। কাজেই কেনো সমস্যা হবে বলে আমি মনে করি না। রাশিয়ার সর্বাধুনিক জেনারেশন থ্রি রিঅ্যাক্টর দিয়ে তৈরী হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র। তাই এ নিয়ে আশঙ্কার কিছু নেই।’
মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: যে সকল দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল তার মধ্যে ভারত এবং রাশিয়া অন্যতম।
‘‘বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র হবে এটা অনেকের কাছে ছিল অকল্পনীয়। আগে অনেক পদক্ষেপ নেয়া হয়েছ কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আমরা ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত এই প্রকল্পের আনুষঙ্গিক কাজ করেছি।’’
উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: ৩২তম দেশ হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তির দেশ হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছে। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। যেকোন দুর্যোগে যেন এই বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।
শেখ হাসিনা বলেন: আমরা কারো কাছে হাত পেতে নয়, মাথা উঁচু করে চলবো। ‘কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্ব’ জাতির পিতার এই পররাষ্ট্র নীতি নিয়ে আমরা এগিয়ে চলেছি। জাতির পিতা বলেছিলেন, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। আমরা জাতির পিতার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।চ্যানেল আই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button