আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের পক্ষ থেকে প্যাকেজ প্রস্তাব পায়নি ইরান: কাসেমি

ইরানের পরমাণু সমঝোতা রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি প্যাকেজ প্রস্তাব অনুমোদন করেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশ এখন পর্যন্ত ইইউ’র পক্ষ থেকে কোনো প্যাকেজ প্রস্তাব পায়নি।
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি’র বরাত দিয়ে গতকাল শনিবার কোনো কোনো গণমাধ্যম জানিয়েছিল, শুক্রবার ব্রাসেলসে ইইউ’র শীর্ষ নেতাদের বৈঠকে পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে একটি প্যাকেজ প্রস্তাব পাস হয়েছে। ওই খবরে মোগেরিনি বলেছিলেন, আগামী দু’দিনের মধ্যে এ প্রস্তাব তেহরানের কাছে হস্তান্তর করা হবে।
এ সম্পর্কে কাসেমি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এ ধরনের একটি প্যাকেজ প্রস্তাব নিয়ে শেষ মুহূর্তের আলোচনা ও পরামর্শ চালিয়ে যাচ্ছে। তাদের পক্ষ থেকে প্রস্তাবটি তেহরানকে দেয়া হলে এটি পর্যালোচনার কাজ শুরু করবে ইরান। প্রস্তাবে ইরানের স্বার্থ কতখানি রক্ষিত হয় তার ওপর ভিত্তি করে পরমাণু সমঝোতায় টিকে থাকা বা বেরিয়ে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি

৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের সঙ্গে সই করা পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন। সেইসঙ্গে তিনি আগামী ৬ মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালেরও ঘোষণা দেন। ট্রাম্পের ওই পদক্ষেপের পর ইরানও যাতে সমঝোতাটি থেকে বেরিয়ে না যায় সেজন্য ইউরোপীয় দেশগুলো তেহরানকে ধৈর্য ধরার আহ্বান জানায়।
এদিকে ইরানের পক্ষ থেকে ইউরোপকে সাফ জানিয়ে দেয়া হয়, আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ফলে তেহরানের যে ক্ষতি হবে ইউরোপ তা পুষিয়ে দিতে পারলেই কেবল ইরান এ সমঝোতায় টিকে থাকবে। এরই পরিপ্রেক্ষিতে ইউরোপের পক্ষ থেকে ইরানকে প্যাকেজ প্রস্তাব দেয়ার কথা বলা হচ্ছে। পার্টস টুডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button