অপরাধ

ভারতে পাবলিক টয়লেটে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ভারতে এক আট বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে, মহারাষ্ট্রের থানে জেলার কল্যান এলাকায় এক পাবলিক টয়লেটে ওই শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
খবরে বলা হয়, সোমবার বিকেলে ধর্ষিত শিশুর পরিবার থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার নাম কামুন্দাস সামারুদাস মানিকপুরি।
পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে কল্যানের কোলসেওয়াদি পল্লীতে একটি পাবলিক টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে মানিকপুরি।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, মানিকপুরি, কোলসেওয়াদিরই বাসিন্দা। তিনি বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে, ‘প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স(পসকো)’ আইনের আওতায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, এই ঘটনা নিয়ে আরো তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button