মহাসড়কে ১০ ঘণ্টা যানজট : বাস যাত্রীদের চরম দুর্ভোগ

সড়ক পথে ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ৮০ কিলোমিটার পর্যন্ত ভয়ঙ্কর যানজট। সাভার থেকে নবীনগর, বাইপাইল, চন্দ্রা, মির্জাপুর, এলেঙ্গা পর্যন্ত যানবাহন চলাচল একেবারে থেমে গেছে। ঢাকা থেকে যেসব গাড়ি বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে দিয়েছে, ওইসব গাড়ির মাত্র ১০০ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছে।
একইভাবে কাঁচপুর থেকে মেঘনা সেতু এবং সিলেট মহাসড়ক থেকে ১৫/২০ কিলোমিটার যানজট পড়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মহাখালী বাস টামিনাল থেকে রংপুরের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া এনা পরিবহন বাস শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু অতিক্রম করেছে। ওই বাসের যাত্রী ফয়সাল অাহমেদ বলেন, রংপুর পৌঁছতে হয়তো বিকাল হয়ে যাবে। সে ক্ষেত্রে ঢাকা থেকে রংপুর যেতে ২০ ঘণ্টা লাগছে। যানজট অন্তত ১০ ঘণ্টা।
এদিকে, অপেক্ষাকৃত ট্রেনের যাত্রা ভাল অাছে। বৃহস্পতিবার রাতে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া অান্তঃনগর ট্রেনগুলো শুক্রবার সকাল ৬টা থেকে ৮টার মধ্যে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছে।




