আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘দুই স্বৈরাচারের’ বৈঠক বললেন ফক্স নিউজের উপস্থাপিকা

ডোনাল্ড ট্রাম্পের সাথে কিম জং উনের বৈঠকের দিকে দৃষ্টি সারা বিশ্বের। সংবাদ মাধ্যমগুলো সারাক্ষণ আপডেট দিচ্ছে এই ঘটনার। তবে এরই মধ্যে এককাণ্ড ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি চ্যানেল ফক্স নিউজের এক উপস্থাপিকা। ভুল ক্রমে তিনি বলেছেন সিঙ্গাপুরে ‘দুই স্বৈরাচারের’ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্য কিছুক্ষণ পরেই ক্ষমা চেয়েছেন তিনি এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য।
তবে তাতেও সোশাল মিডিয়ায় আলোচনা থেমে নেই। ট্রাম্প-কিমের মঙ্গলবারের বৈঠকের দিকে চোখ সারাবিশ্বের, ফক্স নিউজের নানা আয়োজনেও ঘুরেফিরে আসছিল তা। এর মধ্যেই ফক্স অ্যান্ড ফ্রেন্ড অনুষ্ঠানের উপস্থাপিকা অ্যাবি হান্টসম্যান করে এই কাণ্ড। ডেইলি মেইল জানিয়েছে, ট্রাম্প যখন সিঙ্গাপুরে বিমান থেকে নামছিলেন, তখন তা বর্ণনা দিতে গিয়ে হান্টসম্যান বলে বসেন, দুই ‘স্বৈরাচারের’ বৈঠক হতে যাচ্ছে।
কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার শাসক উনকে স্বৈরশাসক হিসেবেই দেখা হয় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে। কিন্তু তার সঙ্গে দেশের প্রেসিডেন্ট ট্রাম্পকেও যে হান্টসম্যান ‘স্বৈরশাসক’ বলে ফেলেছেন, সেটা অনুষ্ঠানের অতিথি হোয়াইট হাউজের সাবেক পরিচালক অ্যান্টনি ষ্কারামুচ্চও ধরতে পারেননি বলে ডেইলি মেইল জানিয়েছেন।
তবে অ্যাবি হান্টসম্যান তার ভুলের বিষয়টি ধরতে পারেন কিছুক্ষণ পর, তখন তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন। অ্যাবির বাবা জন হান্টসম্যান বর্তমানে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।
দ্য গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button