আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মাহাথির-আনোয়ার বিরোধ : যা বললেন আজিজা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও পিকেআর পার্টির নেতা আনোয়ার ইব্রাহিমের মধ্যে সম্পর্কের চিড় ধরেছে বলে যে জল্পনা-কল্পনা চলছে তা নাকচ করে দিয়েছেন আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ও দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও পিকেআর পার্টির নেতা আনোয়ার ইব্রাহিমের মধ্যে সম্পর্কের চিড় ধরেছে বলে যে জল্পনা-কল্পনা চলছে তা নাকচ করে দিয়েছেন আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ও দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এর খবরে বলা হয় যে, মাহাথির ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে বলে । এ বিষয়ে উপ-প্রধানমন্ত্রী আজিজাহ ওয়ান ইসমাইল বলেন, তাদের উভয়ের মধ্যেই সবকিছু ভালভাবেই চলছে।
শনিবার কুয়ালালামপুরে একটি ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আজিজাহ বলেন, ‘তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি নেই। এখানে কোনো বিবাদ আছে বলে আমি মনে করি না। আমি আগেই বলেছি, আমরা একই শিবিরে রয়েছি।’
সিঙ্গাপুরের ওই দৈনিকটির রিপোর্টে বলা হয়, পিকেআর পার্টির উপ-প্রধান দাতুক সেরি আজমিন আলীকে অর্থনীতি বিষয় মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি দলের কার্যনির্বাহী নেতা আনোয়ারের সমর্থকদের আতঙ্কিত করেছে। অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানায়, মন্ত্রিপরিষদে আজমিনের অবস্থানকে মাহাথির শক্তি খেলার হিসাবে দেখছে পিকেআর পার্টি। পাকতান হারপানে নিজের আধিপত্য দৃঢ় করার পাশাপাশি পিকেআর পার্টিতে আজমিনের অবস্থান শক্তিশালী করতেই মাহাথির এই পদক্ষেপ নিয়েছেন বলে বলা হয়। বিশিষ্ঠ ব্যক্তিদের কাউন্সিলের মুখপাত্র হিসেবে সাংবাদিক কাদির জেসিনের পদত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আজিজ বলেন, বাক স্বাধীনতা থাকা সত্ত্বেও কথা বলার ক্ষেত্রে প্রত্যেকেরই সংবেদনশীল থাকা উচিত। উল্লেখ্য,সাংবাদিক কাদির জেসিন ও আনোয়ারের মধ্যে কিছু বিষয়ে কথার যুদ্ধ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button