বিনোদন

‘হিন্দু সন্ত্রাস’ : বিপাকে ‘দেশী গার্ল’ প্রিয়াঙ্কা

হলিউডের পাট চুকিয়ে ভারতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এর মধ্যেই নয়া বিতর্কে জড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হলো ‘দেশি গার্ল’কে। ‘কোয়ান্টিকো’-র সাম্প্রতিক সিরিজের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করালেন নেটিজেনরা। ‘হিন্দু সন্ত্রাস’ দেখিয়ে বিপাকে টেলিভিশন সিরিজের প্রযোজনা সংস্থা এবিসি-ও। ক্ষমা চেয়ে বিবৃতি দিতে হল মার্কিন মুলুকের সংস্থাকে।
‘কোয়ান্টিকো’-র তৃতীয় মরশুম চলছে। সম্প্রতি তার এপিসোড আমেরিকান টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখানো হয়েছে মুখ্য চরিত্র অ্যালেক্স প্যারিস (প্রিয়াঙ্কা চোপড়া) ম্যানহাটনের ওপর পরমাণু হামলার পরিকল্পনা করছে। এর দায় পাকিস্তানের উপর চাপানোই তার লক্ষ্য। ইন্দো-পাকিস্তান সামিটের আগেই এই চেষ্টা করে অ্যালেক্স। এই বিষয়টিকেই ‘হিন্দু সন্ত্রাস’ আখ্যা দেয়া হয়েছে। আর এতেই আপত্তি তুলেছেন নেটিজেনরা। প্রিয়াঙ্কাকে একহাত নিয়েছেন অনেকে। এমন চিত্রনাট্যে তিনি কীভাবে সায় দিলেন? তাতে অভিনয়ও করলেন? এর জন্য তার লজ্জা হওয়া উচিত বলে মনে করেন অনেকে।
ঘটনায় প্রিয়াঙ্কার পক্ষ থেকে প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রযোজনা সংস্থা এবিসি-র পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, টেলিভিশন সিরিজের চিত্রনাট্যের সঙ্গে প্রিয়াঙ্কার কোনো যোগাযোগ নেই। তিনি কেবল অভিনয় করেছেন মাত্র। তাই তাকে যেন আক্রমণের নিশানা না হতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button