Uncategorized

আ’লীগ নেত্রী ফেন্সি হত্যা : স্বামী ও দ্বিতীয় স্ত্রী আটক

চাঁদপুর শহরে নিজ বাসায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সিকে (৫৫) খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই ঘটনায় নিহত ফেন্সির ভাই ফোরকান আজ মঙ্গলবার চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তার স্বামী ও দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে চাঁদপুর শহরের ষোলঘর এলাকার নিজ বাসার দ্বিতীয় তলায় খুন হন ফেন্সি।
হত্যা মামলায় স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং দ্বিতীয় স্ত্রী জুলেখা জহিরসহ অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়েছে।
ওই হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং মঙ্গলবার ভোরে চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ ভাড়া বাসা থেকে তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আটক করে।
অধ্যাপিকা শাহীন সুলতানা ফেন্সি তিন কন্যা সন্তানের জননী। তার দুই মেয়ে ইউরোপে এবং এক মেয়ে কুমিল্লা মেডিক্যালের ছাত্রী। তার স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম বেশিরভাগ সময়েই শহরের নাজিরপাড়ায় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। দ্বিতীয় বিয়ে করা নিয়ে দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও মনোমালিন্য চলছিল।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button