বিবিধশিরোনাম

১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯ বজ্রপাত

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে এবার বজ্রপাতের রেকর্ড হয়েছে। যেখানে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ৩৬ হাজার ৭৪৯টি বজ্রপাত হয়েছে। স্থানীয় দুর্যোগ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, সচরাচর এমনটি দেখা যায় না। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এমনটি হয়েছে।
গত মঙ্গলবার এ রেকর্ড বজ্রপাতের ঘটনায় রাজ্যটিতে নয় বছরের এক বালিকাসহ কমপক্ষে নয়জন প্রাণ হারিয়েছেন।
বর্ষার ভরা মৌসুমে অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চলে এমনিতেই প্রচুর বজ্রপাত হয়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাতের পরিমাণ বেশি থাকে। তবে আরব সাগরের ঠাণ্ডা বাতাস আর উত্তর ভারতের উষ্ণ বাতাসের সংমিশ্রণে মেঘের ঘনঘটা বেড়ে যাওয়ায় এ বছর রাজ্যে বজ্রপাতের সম্ভাবনাও বেড়েছে।
রাজ্যটিতে গত বছরের বজ্রপাতের রেকর্ডে দেখা গেছে, মে মাসজুড়ে সেখানে ৩০ হাজারটি বজ্রপাত ঘটেছে।
-জিও টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button