খেলা

নিষিদ্ধ স্মিথের সব ভাবনা বিয়েকে ঘিরে!

বল টেম্পারিং-কাণ্ডে আপাতত ক্রিকেট থেকে নির্বাসিত স্টিভেন স্মিথ। তাই এখন অফুরন্ত অবসর। আর এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন সাবেক এই অস্ট্রেলীয় অধিনায়ক। দীর্ঘদিনের প্রেমিকা ডেনিয়েল উইলিসের সঙ্গে বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছেন।
ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফের খবরে জানা গেছে, পূর্বঘোষণা মতো এ বছর সেপ্টেম্বরেই গাটছড়া বাঁধতে যাচ্ছেন স্মিথ ও ডেনিয়েল। এমনটা জানিয়েছেন স্মিথের বাবা পিটার স্মিথ। তাই স্মিথের সব মনোযোগ এখন বিয়েকে ঘিরে।
এমন কঠিন সময়ে হবু পুত্রবধূকে পাশে পেয়ে খুবই খুশি পিটার স্মিথ। ডেনিয়েলের প্রশংসা করে তিনি বলেন, ‘সে (ডেনিয়েল) অবিশ্বাস্য রকমভাবে সহায়তা করেছে আমাদের।’
এদিকে সম্প্রতি ডেনিয়েলের সঙ্গে নিউইয়র্কে সময় কাটাতে দেখা গেছে স্মিথকে।
এই কিছুদিন আগে টেম্পারিং-কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ। গত ২৪ মার্চ কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় অসি ফিল্ডার ক্যামেরন ব্যানক্রফটকে একটি হলুদ বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায়। দিনের খেলা শেষে তিনি ও অসি অধিনায়ক স্টিভেন স্মিথ স্বীকার করে নিয়েছেন যে তাঁরা বল টেম্পারিংয়ের চেষ্টা করছিলেন।
বিষয়টি টিভি ক্যামেরায়ও ধরা পড়ে। সেখানে দেখা যায়, পকেট থেকে ব্যানক্রফট হলুদ একটি বস্তু বের করে তা দিয়ে বল ঘষছেন। পরে তিনি সে বস্তুটি ট্রাউজারের ভেতরে ঢুকিয়ে ফেলেন। এর সঙ্গে জড়িত থাকায় সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটও নিষিদ্ধ হন। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button