শিক্ষাশিরোনাম

এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে

চাকরিতে কোটা সংস্কার এবং অর্থমন্ত্রী বক্তব্যে প্রত্যাহারের দাবিতে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। মঙ্গলবার ধানমন্ডি, বারিধারা ও রামপুরা ব্রিজের উপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের কারণে পুরো রাজধানীজুড়ে যানজট ও সাধারন মানুষ ভোগান্তির মুখে পড়েছে।
রাজধানীর ধানমন্ডি-সোবহানবাগে ড্যাফোডিল ইউনিভারসিটির শিক্ষার্থীরা, বারিধারর যমুনা ফিউচার পার্কের সামনে নর্থ সাউথ ইউনির্ভাসিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের এবং রামপুরা ব্রীজের পূর্ব পাশে অবস্থিত ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটির শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে।
শিক্ষার্থীরা মিছিল করছে তাদের নিজ নিজ ক্যাম্পাসের সামনের সড়কে। তারা হাতে কোটা সংস্কারের এবং অর্থ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে দাবি-সংবলিত পোস্টার হাতে নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button