খেলা

বল টেম্পারিং কাণ্ড : অবশেষে মুখ খুললেন ওয়ার্নার

গত কয়েকটি দিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন অস্ট্রেলিয়ার সদ্য সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল টেম্পাংরিং কাণ্ডের জেরে পদত্যাগ করেছেন। এক বছর নিষিদ্ধ হয়েছেন। আইপিএল থেকেও বাদ পড়েছেন। এখন দেশের পথে…। এত কিছুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন তিনি। সব কিছুর জন্য ক্ষমা চাইলেন।
এক বিবৃতিতে ওয়ার্নার জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া এবং সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীরা : এই মুহূর্তে আমি দেশের পথে। যে ভুল করেছি, তাতে ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছি এবং দায় স্বীকার করছি। এর ফলে ক্রিকেট এবং ভক্তরা যে কষ্ট পাচ্ছে- আমি তা বুঝতে পারছি। এই ঘটনা ক্রিকেটকে কলঙ্কিত করেছে। আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি আর আমি সেই ছোটবেলা থেকে। আমার এখন এই সব কিছু থেকে বিরতি নিয়ে পরিবার, বন্ধু-বান্ধব এবং বিশ্বস্ত কিছু পরামর্শদাতাদের সাথে সময় কাটানো প্রয়োজন। কিছুদিন পর আমি আবার আপনাদের সাথে কথা বলব।’ ক্রিকইনফো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button