খেলা

প্রতিশোধ মিশনে জার্মানিকে হারাল ব্রাজিল

প্রায় চার বছরের ব্যবধানে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়ে মধূর বদলা নিলো ব্রাজিল৷ ১-০ ব্যবধানে জার্মানিকে হারাল তারা৷ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে শেষবারের জন্য মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই হেভিওয়েট শিবির৷
কাকতালীয়ভাবে শেষবারে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড৷ এবারও হাঁটুর চোটে মাঠের বাইরে নেইমার৷ সেবার জার্মানির কাছে সাত গোলে পর্যুদস্ত হলেও এবার নেইমারকে ছাড়াই পুরনো ক্ষতে প্রলেপ লাগাতে সমর্থ হল ব্রাজিল৷ ১-০ গোল জার্মানিকে হারাল তারা৷
জার্মনির অলিম্পিয়াস্টেডিয়নে ফুটবল যুদ্ধে নেমে প্রথম থেকেই ৭-১ হার মুছে ফেলতে মরিয়া ছিল তিতের দল৷ খেলা শুরুর ১১ মিনিটে দারুন সুযোগও তৈরি হয় ব্রাজিলের জন্য৷ বল নিয়ে বিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন ফিলিপ কৌতিনহো৷ কিন্তু এরপরই সুযোগ হাতছাড়া করে তিনি গোলশট না নিয়ে বল পাস দেন পাওনিলহোর দিকে৷ এরপর কিছুক্ষন মনোমুগ্ধকর ফুটবল খেলে দু’দলই৷ তবে অনেক্ষন পর্যন্ত গোল আসেনি কোনো শিবিরেই৷
৩৭ মিনিটে উনিলিয়ানের ক্রশকে হেডে করে জার্মানির জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস৷ ১-০ গোলস্কোর এগিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল৷ দ্বিতীয়ার্ধে প্রচুর ছুটোছুটি করেও গোলে সমতা ফেরাতে পারেনি জার্মানি৷ শেষের কিছুটা সময় দারুন পাসিং ফুটবল উপহার দেয় ব্রাজিল৷ তবে বারবার সুযোগ পেয়েও গোলসংখ্যা বাড়াতে পারেনি ব্রাজিল৷
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই জয়ের ফলে জার্মানির টানা ২২ ম্যাচের বিজয় রথের চাকা থেমে গেল৷ অপরদিকে এই নিয়ে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল তিতের দল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button