রাজনীতিশিরোনাম

বিনা উস্কানিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ : মির্জা ফখরুল

বিনা উস্কানিতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশি বাধায় দলের অবস্থান কর্মসূচি পণ্ড হওয়ার পর সাংবাদিকদের কাছে এমনটি জানান তিনি।
তিনি বলেন, ‘বিনা উস্কানিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে।’ এসময় তিনি বলেন, ‘ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। একইসঙ্গে সরকারের পদত্যাগ দাবি করছি।’
বিএনপির অবস্থান কর্মসূচির শেষ পর্যায়ে সাদা পোশাকের আইনশৃঙ্খলাবাহিনী কর্মসূচির ভেতরে ঢুকে পরে। নেতাকর্মীদের অাটক করতে চাইলে মির্জা ফখরুল ইসলামসহ সিনিয়র নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এর মধ্যে টেনে-হিঁচড়ে ছাত্রদলের উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় শুরু হয় এ কর্মসূচি। নির্ধারিত সময় দুপুর ১২টার ১৫ মিনিট আগেই পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবদীন ফারুক, আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, হাবিবুল ইসলাম হাবিব, আমিরুল ইসলাম খান আলিম, কামরুজ্জামান রতন, আনোয়ার হোসেন, কাজী আবুল বাশার, আসাদুল করিম শাহিদ, কৃষিবিদ শামিমুর রহমান, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, হেলেন জেরিন খান, গোলাম সরোয়ার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button