শিক্ষা

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সিলেটে ছুরিকাহত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের শিক্ষক ও সুপরিচিত লেখক মুহম্মদ জাফর ইকবাল আজ সিলেটে এক আক্রমণে ছুরিকাহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিলেট মহানগর উত্তরের উপপুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান চলার সময় মুহম্মদ জাফর ইকবাল আক্রান্ত হন।
তিনি জানান, মুহম্মদ জাফর ইকবাল তার বিভাগেরই ওই অনুষ্ঠানের মঞ্চে বসা ছিলেন। আক্রমণকারী মঞ্চে উঠে তাকে আঘাত করে।
আক্রমণকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে, এবং তাকেও আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে – বলেন ফয়সাল মাহমুদ।

অধ্যাপক জাফর ইকবালকে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সিলেট থেকে সাংবাদিক আহমেদ নূর জানাচ্ছেন, তার অবস্থা এখন শংকামুক্ত বলেই ডাক্তাররা আভাস দিচ্ছেন, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
জাফর ইকবালের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত লেগেছে বলে জানা গেছে।
২০১৬ সালের অক্টোবরে মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রীকে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠনের নামে মোবাইলে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
মি. ইকবাল এবং তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button