যুক্তরাষ্ট্রকে রুখতে ‘হাইপারসনিক হেভি বম্বার’ বানাচ্ছে চীন

চীন এমন একটি যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা করছে, দুই ঘণ্টার মধ্যে যা বেইজিং থেকে নিউইয়র্কে পৌঁছাতে সক্ষম হবে। এর গতিবেগ হবে ঘণ্টায় তিন হাজার ৭০০ কিলোমিটার, যা শব্দের গতিবেগের পাঁচ গুণ। এরই মধ্যে বিজ্ঞানীরা ওই যুদ্ধবিমান সংক্রান্ত যাবতীয় গবেষণা শেষ করেছেন। এ সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ্যেও এনেছেন তারা।
বিমানটি এখনো তৈরি হয়নি। কিন্তু এর কম্পিউটারাইজড মডেল তৈরি হয়ে গিয়েছে। ৫ মার্চ থেকে ৭ মার্চ এটির গতিবেগের পরীক্ষা চলবে বলে শোনা যাচ্ছে। বেইজিং থেকে নিউ ইয়র্কে সাধারণ বিমানে যেতে সময় লাগে ১৪ ঘণ্টা। দুই শহরের মধ্যে দূরত্ব ছয় হাজার ৮০০ মাইল। এর দু’টি ডানার সেট রয়েছে।
সংস্থার এক গবেষক জানিয়েছেন, এর স্পিড হাইপারসোনিক। বেইজিং থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা।
বিমানটি দেখতে হবে অনেকটা ইংরেজির বড় হাতের ‘ও’-এর মতো। গবেষকেরা জানান, বোমার পাশাপাশি ফুল থেকে যাত্রী, সবই বহন করতে সক্ষম হবে ওই বিমান। মিসাইল থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এটি। কম্পিউটারে সামগ্রিক নকশা করা থাকলেও এখনো বিমানটি তৈরি করা হয়নি। চীনের মিলিটারি অ্যাকাডেমি এ সংক্রান্ত গবেষণা সম্পন্ন করেছে।
গবেষকদের দাবি, এর নিশানা খুবই লক্ষ্যভেদী।
বিজ্ঞানীদের মতে, এটি চীনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে।
ডেইলি মেইল




