খেলা

তৃতীয় বিয়ে সেরে ফেললেন ইমরান খান

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা করেই ফেললেন পাকিস্তানি তারকা ইমরান খান।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এটি তার তৃতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার মাস খানেক পর থেকেই শুরু হয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া ইমরান খানের বিয়ে নিয়ে জল্পনা।
এই জল্পনার মাঝে যৌন হেনস্থার মতো মারাত্মক অভিযোগ উঠেছে বিশ্বকাপজয়ী পাক অধিনায়কের বিরুদ্ধে। সেই সকল বিতর্ককে জয় করে তৃতীয় বিয়ে সেরে ফেললেন ইমরান খান। পাত্রীর নাম বুসরা রিয়াজ ওয়াত্তু। তিনি বুশরা মানেকা নামেও পরিচিত। তিনি ইমরান খানের আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত ছিলেন। এর আগেও তার বিয়ে হয়েছিল, সন্তানও রয়েছে।
ইমরানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানায়, ‌আমরা পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীর সুখী দাম্পত্য জীবন কামনা করছি। আল্লাহ এই দম্পতির ওপর রহমত নাজিল করুন।
৬৫ বছর বয়সী এই পাক রাজনীতিবিদ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। ওই দলের পক্ষ থেকেই সোশ্যাল মিডিয়ায় নেতা ইমরান খানের বিয়ের ছবি পোস্ট করা হয়। এরপরে দলের বিভিন্ন পদস্থ নেতাদের শুভেচ্ছা বার্তা থেকে নিশ্চিত হয় পাকিস্তানের এই ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া তারকার তৃতীয় বিয়ের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button