উপমহাদেশশিরোনাম

গোহত্যার পরিণতি মৃত্যুই : বিজেপি এমপি

গোহত্যা ও গরু পাচার করে ধরা পড়লে মৃত্যুই হবে তাদের পরিণতি। বললেন ভারতের রাজস্থানের আলোয়ার জেলার রামগড়ের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। এক গো পাচারকারীর ধরা পড়ে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। তার বক্তব্য, ‘এ দেশে গরুকে সম্মান করা হয়। তারপরেও তাদের খুন করা হবে কেন’।
আলোয়ারের পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল গরুবোঝাই একটি মিনি ট্রাক রামগড় আসছে। তা ঠেকাতে রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে তারা। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে ট্রাকটি। স্থানীয় যাদব নগর গ্রামের মানুষ ট্রাকটি দেখতে পেয়ে তার ৩ সওয়ারিকে মারধর করেন। তবে ২ জন পালিয়ে যায়, ধরা পড়ে জাকির খান নামে একজন। গণধোলাই দেয়া হয় তাকে। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে, পা ও মাথায় চোট নিয়ে এখন তিনি হাসপাতালে ভর্তি।
ওই মিনি ট্রাক থেকে উদ্ধার হয় ৮টি বাছুর, তবে ২টি ততক্ষণে মারা গিয়েছিল।
বার্তা সংস্থা এএনআইয়ের খবরে প্রকাশ, এ নিয়ে মন্তব্য করতে গিয়ে আহুজা বলেছেন, যে গোহত্যা, গরু চোরাচালান করবে, তাদের এভাবেই মরতে হবে। তার মন্তব্য, অন্যান্য এলাকার গরু পাচারকারীরা আলোয়ার দিয়ে গরু নিয়ে যায়। গ্রামবাসীরা তাদের ধরে ফেললে গুলি চালায় তারা। এই পাচারকারীদের এখানে আসার দরকারটা কী? শুধু মারধর খাওয়া? সাধারণ মানুষের মধ্যে গরু পাচার নিয়ে অত্যন্ত ক্রোধ ও ক্ষোভ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অবশ্য বিতর্কের সঙ্গে জ্ঞানদেব আহুজার পুরনো পরিচয়। গত বছর তিনি বলেছিলেন, জেএনইউ ক্যাম্পাস থেকে প্রতিদিন ৩,০০০ কন্ডোম, ২,০০০ মদের বোতল মেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button