অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পথে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১ জানুয়ারি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) কার্যকর হচ্ছে। আমিরাতের অর্থ-কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী ওবাইদ হুমাইদ আল তায়ের বলেছেন, আগামী ১ জানুয়ারি থেকে ভ্যাট কার্যকর হবে এবং সরকার ভ্যাট কার্যকর সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রতিমন্ত্রী ওবাইদ হুমাইদ আল তায়ের বলেন, মূল্য সংযোজন কর আরোপ দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে ।
তবে দেশটির ব্যাংক খাত মূল্য সংযোজন কর কার্যকরে এই মুহূর্তে প্রস্তত নেই বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাত ব্যাংক ফেডারেশনের চেয়ারম্যান আব্দুল আজিজ আব্দুল্লা আল ঘুহাইর। তিনি বলেন, ব্যাংক খাতে ভ্যাট কার্যকরে আরো ছয় মাসের সময় প্রয়োজন। তবে ভ্যাট আরোপের কারণে মানুষের জীবন-যাত্রায় বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।




