স্পটলাইট

ডায়নোসর আমলের ৩২ দাঁতের হাঙর

ডাইনোসরদের নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। হলিউডি ছবি, একাধিক গবেষণাপত্র, কল্পবিজ্ঞানের কাহিনী, কী হয়নি এই প্রাগৈতিহাসিক জীবদের নিয়ে। কিন্তু এই পৃথিবীতেই এখনো রয়ে গেছে ডাইনোসরদের আমলের এক অদ্ভূত দর্শন হাঙর।
ফ্রিলড শার্ক নামে এই হাঙরের সম্প্রতি দেখা মিলেছে পর্তুগালের আলগার্ভ উপকূলের কাছে সাঁতরাতে। গলাজুড়ে ৬ জোড়া ভাঁজ করা কানকোর জন্য এর নাম ফ্রিলড শার্ক। বিজ্ঞানীরা একে জীবন্ত জীবাশ্মও বলেন। কারণ ক্রিটেশাস যুগে টির‌্যানোসরাস রেক্স এবং ট্রাইসেরাটোপস যখন দাপিয়ে বেড়াত পৃথিবীতে তখন তাদেরই প্রতিবেশী ছিল এই হাঙর। সাধারণত সমুদ্রের ৩৯০–৪২০০ ফুট নিচে থাকে এরা।
বিজ্ঞানীরা দেখেছেন, গত ৮০ মিলিয়ন বছর ধরে এদের সেভাবে কোনও বিবর্তন হয়নি। এর খাদ্যের ৬১ শতাংশজুড়ে থাকে স্কুইড, অক্টোপাস, মাছের মতো সেফ্যালোপডস প্রজাতি। ৫–সাড়ে ৬ ফুট পর্যন্ত লম্বা হবে পারে এই হাঙর। এর চোয়ালে আছে ২৫টি স্তরজুড়ে ৩০০টি দাঁত। টি–রেক্সের প্রতিবেশী ফ্রিলড শার্ককে দেখতে হলে পর্তুগালে যেতেই পারেন। কিন্তু অবশ্যই দূর থেকে, কারণ, একবার ৩০০টি দাঁতের মাঝে পড়লে কী অবস্থা হবে ভাবতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button