বিনোদন

লিজা’র ‘ভালোবাসি বলা হয়ে যাক’

এই সময়ের সঙ্গীতশিল্পীদের মধ্যে আলাদা গায়কী দিয়ে নিজের এবং নিজের কন্ঠের স্বতন্ত্র পরিচিতি তৈরী করতে পেরেছেন রিয়েলিটি শো থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা কন্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। রিয়েলিটি শো থেকে সঙ্গীতশিল্পী হিসেবে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসা লিজা নিজের চেষ্টায়, অধ্যাবসায়ে আর সাধনায় নিজেকে একজন পরিপূর্ণ শিল্পীতে পরিণত করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। তার গানেই এই আরাধনার উপস্থিতি মেলে সহজেই। তার গান শ্রোতা দর্শককে যেমন মুগ্ধ করে, ঠিক তেমনি মুগ্ধ করে তার পরিচিত জনদের, আপনজনদেরকেও। আর তাই তার গানের প্রতি ভালোলাগা থেকেই তার নতুন গান ‘ভালোবাসি বলা হয়ে যাক’ নিয়ে শুভকামনা জানিয়ে লিজাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কন্ঠশিল্পী আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, কনা’সহ আরো অনেকেই।
সবাই লিজার নতুন গান বিশেষ সুযোগ থাকার কারণে আগেই শুনে গানটি সম্পর্কে দারুণ অভিব্যক্তি প্রকাশ করেছেন। আর তাই লিজার নতুন এই গান নিয়ে শ্রোতা দর্শকের মধ্যেও বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। ‘ভালোবাসি বলা হয়ে যাক’ গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর করেছেন জাতীয় চলচ্চিতত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান এবং সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। এটি প্রযোজনা করেছেন সিএমভি।
লিজা বলেন,‘ আমার অনেকদিনের স্বপ্ন বাস্তবায়নের একটি গান ভালোবাসি বলা হয়ে যাক। একজন শিল্পীর নিজস্ব ভালোলাগার কিছু গান থাকে, এটা তেমনই একটি গান। আমার স্বপ্নের এই গানটি নিয়ে আমি অনেক বেশি উচ্ছসিত এবং ইতিমধ্যে গানটি দর্শক শ্রোতারা খুব পছন্দ করেছে যা আমার জন্য খুবই আনন্দের।’ ‘ভালোবাসি বলা হয়ে যাক’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। বাজারে প্রকাশিত লিজার গানের অ্যালবামগুলো হচ্ছে ‘তোমারই প্রতীক্ষায়’, ‘লিজা পার্ট-১’ এবং ‘পাগলী সুরাইয়া’। তার উপস্থাপনায় এনটিভিতে ‘এ সময়ের গান’, আরটিভিতে ‘মিউজিক স্টেশন’ এবং বৈশাখী টিভিতে ‘দি গোল্ডেন সং’র নিয়মিত উপস্থাপনা করছেন।
লিজা বলেন,‘ আমি উপস্থাপনা নিয়মিত করতে চাইনা। কিন্তু তারপরও করতে হচ্ছে। তবে যেহেতু গানের অনুষ্ঠানের উপস্থাপনা করি-তাই চাপ থাকলেও তা মেনে নেই। কারণ গানের মানুষদের সঙ্গে কথা বলে গান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। এটাও অনেক বড় পাওয়া।’ নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button