উপমহাদেশশিরোনাম

মোদীর প্রশংসায় প্রণব মুখার্জি

রাষ্ট্রপতি হিসাবে সংসদে দেয়া শেষ ভাষণে প্রধানমন্ত্রী মোদী জমানার প্রশংসা করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ বার নরেন্দ্র মোদীর আরো এক দফা প্রশংসা করলেন তিনি
মোদী সম্পর্কে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাজ করার ক্ষমতা অসাধারণ। তার সঙ্গে কারও তুলনা চলে না।’ পাশাপাশি, তিনি মনে করেন, কংগ্রেস মুক্ত ভারত গড়ার পথেই এগোচ্ছে বিজেপি। সোমবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রণববাবু।
ওই সাক্ষাৎকারে নিজেকে এক জন সাধারণ নাগরিক হিসাবে পরিচয় দিয়ে প্রণববাবু বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য স্থির। তিনি নিজের কাজ সম্পর্কে অত্যন্ত সচেতন। যে কোনও কাজ শেষ করার জন্য দৃঢ় ভাবে প্রতিজ্ঞাবদ্ধ প্রধানমন্ত্রী।’
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বিদেশ নীতির প্রশংসাও করেন তিনি। তার কথায়, ‘যে ভাবে সংসদীয় রাজনীতির মধ্যে থেকে বিদেশ নীতি পরিচালনা করছেন প্রধানমন্ত্রী, তা কয়েক বছর আগেও কঠিন ছিল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button