বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন কাঞ্চন

এজাহিকাফ আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ বিকাল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সেমিনার মিলনায়তনে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনে অসামান্য অবদানের জন্য এ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে তাকে।
তিনি দীর্ঘ সময় ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং ২২ অক্টোবরকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর ২২ অক্টোবরকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনে বর্তমানে অনেকেই জড়িত। এবছর থেকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। এটা অত্যন্ত খুশির সংবাদ। নিরাপদ সড়ক হওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি এই আন্দোলন একদিন পুরোপুরিভাবে সফল হবে।’ এজাহিকাফ আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. মসিউর রহমান রাঙ্গা এম.পি। প্রধান বক্তা থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
প্রসঙ্গত, অনেক দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই অভিনেতা। অভিনয় বলতে কালেভদ্রে তাকে টিভি নাটকেও দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button