রাজনীতি

মার্শাল আর্ট রপ্ত করুন, মাদক-জঙ্গিমুক্ত দেশ গড়ুন : তথ্যমন্ত্রী

মাদক ও জঙ্গিমুক্ত দেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মার্শাল আর্ট শেখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হাসানুল হক ইনু।
আজ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আসন্ন ‘শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৭’ প্রস্তুতি উপলক্ষে সংগঠক, বিচারক, প্রশিক্ষক ও রেফারিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
মন্ত্রী বলেন, বয়সীরা সরাবে রাজাকার-জঙ্গি-মাদক-দুর্নীতির জঞ্জাল, আর মার্শাল আর্ট রপ্ত করে শিশু-কিশোরেরা হবে দেশপ্রেমে মোড়া দুরন্ত সোনার মানুষ। এভাবেই গড়ে উঠবে মাদক ও জঙ্গিমুক্ত নতুন বাংলাদেশ।
এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় স্মরণীয় ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে যে আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে সবার সহযোগিতা কাম্য, বলেন ইনু।
আয়োজক সংস্থা বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি, যুগ্ম-সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক কারাতে রেফারি হুমায়ুন কবির জুয়েল, স্যাম্বো অ্যান্ড কুরাশ মার্শাল আর্টের সভাপতি মো: হুমায়ুন কবির ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি দিলদার হাসান দিলু প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button