খেলা

মাহমুদুল্লাহর ছক্কায় ফলোঅন এড়াল বাংলাদেশ

মুমিনুলের বিদায়ের পর অনেকটাই চিন্তায় পড়তে হয়েছিল বাংলাদেশ দলকে। আদো ফলোঅন এড়ানে সম্ভব টাইগারদের? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সবার মনে। তবে সাব্বির-মাহমুদউল্লাহর ৬৫ রানের জুটি সে চিন্তার মুক্তি মিলিয়ে দিয়েছিল। ফলোঅন এড়ানোর ৫ রান আগেই ব্যক্তিগত ৩০ রানে সাজঘরে ফিরেন সাব্বির।
সাব্বিরের বিদায়ের পর মেহেদী মিরাজকে সঙ্গী করে ফলোঅনের গ্যাড়াকল থেকে বাংলাদেশকে মুক্ত করেন মাহমুদউল্লাহ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮১.১ ওভারে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩০০ রান। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ্ (৬৫) ও মিরাজ (২)। প্রোটিয়াদের দেওয়া লক্ষ্য এড়াতে টাইগারদের চাই আরো ১৯৬ রান।
এর আগে পচেফস্ট্রম টেস্টে তৃতীয় দিন শুরু করেছিল আগের দিনে অপরাজিত থাকা দুই টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল (২২) ও মুমিনুল হক (২৮)। আইসিসর আইনে আটকে যাওয়া তামিম তৃতীয় দিনে ব্যক্তিগত স্কোর বোর্ডে ১৭ রান যুক্ত করতেই আন্দিলে ফিকোয়াও বলে কুইন্টন ডি ককে তালু বন্দি হন তামিম।
তামিমের বিদায়ের পর মাহমুদউল্লাহর সাথে জুটি বাঁধেন মুমিনুল। ব্যাক্তিগত ৪৮ রানে থেকে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজকে মিড অন দিয়ে চার হাঁকিয়ে তুলেনেন ক্যারিয়ারে ১২তম অর্ধশতক। মুমিনুলের ব্যাটে ফলোআন এড়ানোর স্বপ্নও দেখছিল বাংলাদেশ। কিন্তু ৭৭ রানের মুমিনুল ইনিংস থামিয়ে দেয় মহারাজ। মার্করামের তালু বন্ধি হয়ে সাজ ঘর ফিরেন এ লিটল মাষ্টার । বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button