উপমহাদেশশিরোনাম

মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ভাঙছে?

দল ছাড়লেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক, একদা দলের ‘দ্বিতীয়’ গুরুত্বপূর্ণ ব্যক্তি মুকুল রায়। জানা গেছে, পুজোর পর তিনি নতুন দল গড়তে পারেন। রয়েছে বিজেপিতে যোগদানের সম্ভাবনাও।
তার সঙ্গে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের আরো কয়েকজন নেতাও। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন মুকুল রায়। রাজ্যসভার এমপি থাকার পাশাপাশি প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল তার ওপর। কিন্তু সারদা আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে তার দূরত্ব বেড়েছে। যোগাযোগ বেড়েছে বিজেপির সঙ্গে। একে একে তাকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
সোমবার মুকুল রায় দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে, মুকুল রায়ের নতুন দলে সঙ্গী হতে পারেন তৃণমূলেরই আরেক এমপি কুনাল ঘোষও। দল ছাড়া প্রসঙ্গে মুকুল রায় বলেছেন, কেনো তৃণমূল ছাড়লাম, কেনো পদত্যাগ করলাম, আজ কিছু বলছি না। যে দিন রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করব, সে দিন সবিস্তার সব জানাব।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button