বিনোদন

তিন চলচ্চিত্রে মিম

মুক্তির মিছিলে নেমেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা মিম অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। আগামী ১৩ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এতে মিমের সাথে আরো অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, অরুণা বিশ্বাস, কথাসহ আরো অনেকে।
আগামী মাসের মিম আবারো শুরু করবেন তারেক শিকদারের নির্দেশনায় ‘দাগ’ চলচ্চিত্রের কাজ। এর একটি গান ও দু’টি দৃশ্যের শুটিং দিয়ে শেষ হবে ‘দাগ’র কাজ। এ ছাড়া পূবাইলের একটি শুটিং হাউজে মিম উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নেবেন।
চলচ্চিত্রগুলোতে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতিটি চলচ্চিত্র নিয়ে কিন্তু আমি আশাবাদী। কারণ একেকটি চলচ্চিত্রের চরিত্র একেক রকম। যে কারণে প্রতিটি চরিত্রেই দর্শক ভিন্নতা খুঁজে পাবেন। ’
এ দিকে মিম এরই মধ্যে শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় লাক্সের বিজ্ঞাপনের কাজ।
এতে তার সাথে মডেল হিসেবে আরো আছেন জাকিয়া বারী মম ও মেহজাবিন চৌধুরী। আসছে অক্টোবরেই বিজ্ঞাপনটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। সম্প্রতি মিম ওমানে একটি শোতে পারফর্ম করে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button